গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata বুধবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তাল থাকবে সমুদ্রও

    বুধবার থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তাল থাকবে সমুদ্রও

    0
    124
    বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার জন্য বুধবার থেকে দক্ষিণের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
    হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই উত্তাল থাকবে সমুদ্র। পশ্চিমবঙ্গের উপকূলেও স্বাভাবিকের চেয়ে ঢেউয়ের উচ্চতা বেশি থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও। বুধবার থেকে দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টি হতে পারে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে ২৩ অক্টোবর থেকে।
    ওই এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। মাছ ধরতে যেতে আপাতত কোনও নিষেধাজ্ঞা না থাকলেও মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল