
উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণে ঝড়বষ্টি কিছুটা কমবে।
যদিও সমুদ্র ও সংলগ্ন এলাকায় এখনও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি রাখা হয়েছে। মৎস্যজীবীদেরও সমদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দু একটি জায়গায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সোমবারও কিছুটা বষ্টির সম্ভাবনা রয়েছে।
তারপর থেকে দক্ষিণের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
