
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত ছবি হাঙ্গামা ডট কম। সামনে মুক্তির অপেক্ষায় শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি,আমার বস। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। এদিকে নন্দিতা কড়া ধাঁচের পরিচালক।
তাই শ্রাবন্তী কখনো বকুনি খেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাব হাসিমুখেই দিয়েছেন নায়িকা। বলেছেন, না,তাঁকে একবারের জন্যও বকুনি খেতে হয়নি। পরের বার যখন কাজ করবেন তখন বকুনি খাবেন কিনা জানি না। তবে এবার খাননি।যদিও বকুনি খেতে আপত্তি নেই শ্রাবন্তীর। বলছিলেন, বকুনি খাওয়াটাও কিন্তু উচিৎ। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কী, তবে ভগবানের আশীর্বাদে শ্রাবন্তী বকুনি খাননি।অন্যদিকে,একদম ছোট থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী।সেটে পরিচালকই বস, এরকম টক্সিক বস অর্থাৎ পরিচালক পেয়েছেন কখনো, এমন প্রশ্নে শ্রাবন্তীর উত্তর, হ্যাঁ পেয়েছেন। এনওসি দিয়ে বেরিয়েও এসেছেন।
আসলে তিনি টক্সিসিটি নিতে পারেন না। সেই কারণেই ছেড়ে বেরিয়ে আসেন।তবে কে সেই পরিচালক তা স্পষ্ট করেননি শ্রাবন্তী।শুধু জানিয়েছেন,ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে।
