
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিপাকে পড়েছেন।তার সোশ্যাল মিডিয়া লিংকডিনের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এ নিয়েই নায়িকা পড়েছেন ঝামেলায়।
ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, নিজের ভেরিফায়েড ও প্রিমিয়াম লিংকডিন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি।এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রদ্ধা লিখেছেন,প্রিয় লিংকডিন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ লিংকডিন মনে করছে এটি ভুয়ো। কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? অ্যাকাউন্টটি সেটআপ করা, প্রিমিয়াম এবং ভেরিফায়েড, তবুও কেউ এটি দেখতে পাচ্ছে না।ঘটনাটি লিংকডিনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, উদ্যোক্তা কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে খোলা শ্রদ্ধার ওই অ্যাকাউন্ট ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে গেছে।
জানা গেছে, এখনও লিংকডিনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।
