
আমেরিকার একটি সাবমেরিনের হামলায় ৯ দিন আগে ডুবে যাওয়া ইরানি ফ্রিগেটের ৮৪ নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়।
শ্রীলঙ্কা উপকূলের কাছে ৪ মার্চ আইআরআইএস ডেনা টর্পেডো হামলায় ডুবে গেলে এসব নাবিক নিহত হন। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো বলেছেন,দেশীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মরদেহ ফিরিয়ে নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে।তিনি জানিয়েছেন,শ্রীলঙ্কার নৌবাহিনী যে ৩২ নাবিককে উদ্ধার করেছিল তারা শ্রীলঙ্কাতেই অবস্থান করবেন।কর্মকর্তারা জানিয়েছেন , সংরক্ষণ করা মরদেহগুলো সিল করা বাক্সে করে দেশের দক্ষিণাঞ্চলের মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানে পাঠানো হবে।সংশ্লিষ্ট একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং ইরানের একটি চার্টার্ড কার্গো বিমানের অপেক্ষায় রয়েছে।
এর আগে,ভারত মহাসাগর থেকে উদ্ধার করা এসব মরদেহ রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে গলের কারাপিতিয়া হাসপাতালে নেওয়া হয়, যেখানে ময়নাতদন্ত করা হয়।
