চিনা জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কার, উদ্বিগ্ন দিল্লি 

0
157
Sri Lanka allows Chinese ships to anchor worries Delhi
Sri Lanka allows Chinese ships to anchor worries Delhi
ভারতের উদ্বেগ বাড়িয়ে বন্দরে চিনা গুপ্তচর জাহাজকে নোঙরের অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা। ভারত সরকারের আপত্তিতে চলতি বছরের জানুয়ারিতে চিনা জাহাজের উপর বিধিনিষেধ জারি করেছিল শ্রীলঙ্কা।
এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরির বিবৃতি প্রকাশ্যে এসেছে। তিনি জানিয়েছেন, আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা নিয়ম কখনই প্রযোজ্য হতে পারে না। অন্য দেশকে অনুমতি দিয়ে তাঁরা চিনকে বাধা দিতে পারেন না। আগামী বছর থেকে নিজেদের বন্দরে বিদেশি নজরদারি জাহাজকে প্রবেশের অনুমতি দেবে চিন প্রশাসন। সম্প্রতি জাপান সফরে যাওয়ার সময় এক সাক্ষাৎকারে আলি সাবরি বলেছিলেন, নিয়ম একটাই হওয়া উচিত। চিনের জন্য এক নিয়ম ও বাকি দেশের জন্য অন্য নিয়ম এটা হতে পারে না। তাঁরা কারও পক্ষ নিতে পারেন না। তাছাড়া চিনের এই সমীক্ষাকারী জাহাজ সমুদ্রে জরিপের কাজ, ডেটা সংগ্রহ এবং বিশ্বের বাকি অংশের সঙ্গে সেই তথ্য ভাগ করে বাণিজ্যিকভাবে তা কাজে লাগানোর সুযোগ দেবে। এর সুফল পাবে শ্রীলঙ্কাও।