ভারতকে ২৭ বছর পর হারাল শ্রীলঙ্কা

0
164
Sri Lanka defeated India after 27 years
Sri Lanka defeated India after 27 years

শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় হারল ভারত। প্রথম ম্যাচ টাই হয়েছিল,পরের দুই ম্যাচ হারল ভারত।

তৃতীয় এক দিনের ম্যাচ ১১০ রানে জিতেছে শ্রীলঙ্কা। ২৭ বছর পরে দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতকে হারাল তারা। গৌতম গম্ভীর ও রোহিত শর্মা জুটির শুরুটা ভাল হয় নি।গোটা সিরিজ়ে ভারতকে ভুগিয়েছে শ্রীলঙ্কার স্পিন বোলিং। তৃতীয় ম্যাচেও সেই ছবিই দেখা গিয়েছে। এই সিরিজ়ে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে মোট ২৭টি উইকেট হারিয়েছে ভারত,যা তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক।মাহিশ থিকসানা, জেফরি ভান্দারসে, দুনিথ ওয়েল্লালাগের সামনে দাঁড়াতেই পারেন নি ভারতীয় ব্যাটসম্যানরা।সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমেছিল মেন ইন ব্লু। সেই জন্য দলে দুটো পরিবর্তন করে ম্যানেজমেন্ট। কে এল রাহুল এবং অর্শদীপ সিংকে বসিয়ে নামানো হয় ঋষভ পন্থ এবং রিয়ান পরাগকে। ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি স্পিন সহায়ক উইকেটে রিয়ানের বোলিং কার্যকর হবে বলেই আশা ছিল দলের। কিন্তু শেষ পর্যন্ত তা হয় নি।