শ্রীলঙ্কায় ধৃত ১৪ ভারতীয় মৎস্যজীবী

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
বুধবার তাঁদের গ্রেফতারির পাশাপাশি দুটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। ১৪ জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তাঁরা কারপিট্টির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী।
অন্য ৪ জনের দলটিকে গ্রেফতার করা হয় কাচ্চিথিভু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেফতার করে ভেনবুঝা বন্দরে এবং দ্বিতীয় দলটিকে নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গেসান্তুরাই ক্যাম্পে।