
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যথনা জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট অনুরা দিশানয়ায়েক। বিদেশমন্ত্রকের মখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, দু দেশের জনগণের ভবিষ্যৎ এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য অংশীদারি গড়ে তোলার জন্য দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে চলেছে। তিন বছর আগে আথিক সঙ্কটে বিধ্বস্ত শ্রীলঙ্কাকে ৪৫০ কোটি ডলার ঋণ দিয়েছিল ভারত।
গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম নেতা অনুরা। এরপর ডিসেম্বরে দিল্লি এসে মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে শ্রীলঙ্কার মাটিকে ভারত-বিরোধী তৎপরতায় ব্যবহার না করার আশ্বাস দিয়েছিলেন তিনি।
