
৩ দিনের ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হরিণী অমরাসুরিয়া। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটিই ডঃ হরিণী অমরাসুরিয়ার এটি প্রথম ভারত সফর। সফরকালে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, এছাড়াও বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের দিল্লিতে দেখা করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হারিণী অমরাসুরিয়া।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, এস জয়শঙ্কর ও ডঃ হারিণী অমরাসুরিয়ার মধ্যে শ্রীলঙ্কার প্রতি ভারতের অব্যাহত সমর্থন এবং শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।






