শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ককে খুন 

0
176
Former captain of Sri Lanka U 19 team killed
Former captain of Sri Lanka U 19 team killed
বাড়িতে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক ধাম্মিকা নিরোশনকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, আম্বালাংগোড়ার কান্ডা মাওয়াথায় নিজের বাড়িতে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছে ধাম্মিকা নিরোশনের।
খুনের সময় ধাম্মিকা নিরোশনের স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে ছিলেন। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরোশনকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর জানার পরেই পুলিশ যায় ধাম্মিকা নিরোশনের বাড়িতে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। আপাতত আর কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে ৪১ বছরের ক্রিকেটারকে হত্যা করা হল তা এখনও পরিষ্কার নয়।শ্রীলঙ্কার যুবস্তর থেকে উঠে আসা ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার বলা হত ধাম্মিকা নিরোশনকে। মাত্র ২০ বছরেই খেলা ছেড়ে দেন ধাম্মিকা নিরোশন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা কখনও জানাননি।