শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বামপন্থী দিশানায়েকে

0
163

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন বামপন্থী নেতা অনুরাকুমার দিশানায়েকে। নির্বাচনী লড়াইয়ে থাকা ৩৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বামপন্থী জোট পিপলস লিবারেশন ফ্রন্ট-এর নেতা অনুরাকুমার দিশানায়েকেই।

অন্যদিকে, শ্রীলঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন মাত্র ১৭.২৭ শতাংশ ভোট। ভোট শতাংশের নিরিখে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। শ্রীলঙ্কার পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ৩২.৭৬ শতাংশ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তবে এখনও রনিল বিক্রমসিঙ্ঘে পরাজয় স্বীকার করেননি। তবে দেশের বিদেশমন্ত্রী আলি সাব্রি বলেছেন, ভোটের ফলে স্পষ্ট যে, অনুরাকুমার দিশানায়েকেই জয়ী হয়েছেন।জয়ের ইঙ্গিত পেতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাকুমার দিশানায়েকে লিখেছেন, এই বিজয় সকলের।শ্রীলঙ্কায় মোট ভোটার রয়েছেন ১ কোটি ৭০ লাখের কাছাকাছি। তাঁদের মধ্যে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন প্রায় ৭৫ শতাংশ মানুষ। ভোটগণনা শুরু হওয়ার পরেই বাকিদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন অনুরাকুমার দিশানায়েকে। কিন্তু সে দেশের নির্বাচনী বিধি অনুযায়ী প্রথম পছন্দের ভোটের অন্তত ৫০ শতাংশ ভোট পাননি তিনি। পেয়েছিলেন ৪৯ শতাংশ ভোট। শেষমেশ দ্বিতীয় পছন্দের ভোটগণনা শুরু হয়। তাতেও বাকিদের অনেকটাই পিছনে ফেলে প্রায় ৪৩ শতাংশ ভোট পান তিনি।