যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে 

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এসএফআই-র প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
যাদবপুরে অশান্তির ঘটনার যে তথ্য তাঁর কাছে আছে, সেগুলি নিয়ে যেতে বলা হয়েছে সৃজনকে। এর আগে সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিয়ো দেখিয়েছিল এসএফআই। সৃজনও সেখানে ছিলেন। তার পরেই তাঁকে তলব করা হয়েছে। এসএফআই সূত্রে খবর, সন্ধ্যা ৬টা নাগাদ যাবতীয় তথ্য নিয়ে সৃজন যাদবপুর থানায় যাবেন। পুলিশি তলব প্রসঙ্গে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন বলেছেন, তদন্তে তিনি সব রকম সহায়তা করবেন। ওই দিনের ঘটনার সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলেন না। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা কিছু ছবি এবং ভিডিয়ো কাছে রয়েছে।
সেগুলি পুলিশের হাতে তুলে দেবেন। যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে এফআইআর করতে পুলিশের এত গড়িমসি কেন? তাঁদের কেন ডাকা হচ্ছে না? তাঁকে তলব করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে।