
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়,জন্মদিনে নিজের দর্শক-শ্রোতাদের বিশেষ উপহার দিয়েছেন। এই পুজোয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তাঁর যত কাণ্ড কাঠমান্ডুতে। পরিচালকের জন্মদিনে প্রকাশ্যে এসেছে ফেলুদা ফেরত-এর টাইটেল ট্র্যাক।সিরিজের টাইটেল ট্র্যাকে রয়েছে ভরপুর অভয়বাণী।
বাঙালির চিরচেনা গোয়েন্দা ফেলুদা আজও সকলের মনে এক আলাদা উন্মাদনা তৈরি করে। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি ফেলুদা’র আবেগ আজও একই। টাইটেল ট্র্যাকের শুরুতেই ফেলুদার সঙ্গে জটায়ুর সঙ্গে কথোপকথনে ঠিক হচ্ছে এবার রহস্য সমাধানে ঠিক কোথায় এবার যাওয়া যেতে পারে। আর তারপরই কাঠমান্ডুতে রহস্যের সমাধানে রওনা দেয় ফেলুদার টিম।সবমিলিয়ে ফেলুদার সঙ্গে জমজমাট হয়ে উঠতে চলেছে পুজো। জয় সরকারের সুরে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় এই টাইটেল ট্র্যাকতি গেয়েছেন বাংলার তিন জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচি, অনুপম রায়, রূপম ইসলাম। এর আগে সৃজিতের যত কাণ্ড কাঠমান্ডুতে সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পরই বেড়েছিল দর্শকের উন্মাদনার পারদ।এই সিরিজেও পরতে পরতে রয়েছে রহস্য। পাহাড়ের বুকে রহস্যের উন্মোচনে ফেলুদা, তোপসে আর জটায়ু ত্রয়ীর অভিযান বরাবরের মতোই মন কেড়েছে দর্শকের । ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই সিরিজের স্ট্রিমিং।উল্লেখ্য ২০২০ সালে ফেলুদা ফেরত দিয়েই ফেলুদাকে নিয়ে পরিচালনা শুরু করেন সৃজিত। এর আগে ডিসেম্বরেই মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায় ভূস্বর্গ ভয়ংকর।
সেইসময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সেই সিরিজই ফেলুদাকে নিয়ে তাঁর পরিচালনায় শেষ সিরিজ।সেখান থেকে ফের ফেলুদাকে নিয়ে তাঁর নতুন সিরিজ আসায় প্রশ্ন উঠলে বলা যায়, সৃজিতের এই যত কাণ্ড কাঠমান্ডুতে প্রায় ছ’বছর আগে তৈরি।যার মুক্তি আটকে ছিল দীর্ঘদিন নানা জটিলতায়। অবশেষে তা মুক্তি পাচ্ছে ওটিটিতে।
