
পরিচালক টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় কাজই শুরু হয়নি। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ রয়েছে। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট।
এই অবস্থায় বৈঠক বসবেন পরিচালকরা। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বুধবার বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ। কিন্তু তারপরেও টেকনিসিয়ানদের তরফে এখনও সে অর্থে কোনও সাড়া মেলেনি। সোমবার রাতে সেট ভেঙে দেওয়ার অভিযোগও ওঠে। বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ রয়েছে বলে খবর। পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড। তাঁদের অভিযোগ টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায়।
তাই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ বলে খবর। এর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একইরকম অবস্থা হয়েছিল।
