গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment প্রেমও করতে পারছেন না শ্রীলেখা 

    প্রেমও করতে পারছেন না শ্রীলেখা 

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শ্রীলেখা মিত্র স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী। কথা ও কাজে কোনো রাখঢাক না রাখার জন্য তার আলাদা সুখ্যাতি রয়েছে।

    ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন তিনি।তবে এবার চারপাশের বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করেছেন অভিনেত্রী।ফেসবুকে এক পোস্টে শ্রীলেখা লিখেছেন, লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম। সঙ্গে হ্যাশ ট্যাগে তিনি জুড়ে দিয়েছেন, আমার ভালোবাসার ধর্ম।শ্রীলেখার এমন খোলামেলা স্ট্যাটাসের পর কমেন্ট বক্সে শুরু হয়েছে হাসির মন্তব্য।ফ্যান এবং ফলোয়াররা নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে।নীল নাওয়াজ নামে একজন লিখেছেন,বয়স, এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর কোনো এক নিউজ পোর্টাল খবর করবে, প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র।অন্যদিকে কৌশিক নামে এক ফ্যান অভিনেত্রীর কঠিন শর্তের কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে। সংগীত নামে আরেকজন লিখেছেন, বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।অবশ্য শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই স্পষ্ট করেছেন।এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সঙ্গে প্রেম করতে হলে প্রথম শর্ত,কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়,যদি কারও সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত,কুকুর ভালোবাসতে হবে।উল্লেখ্য,শিলাদিত্য স্যান্যলের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। সাফ জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আর আগ্রহ নেই তার। তিনি বলেছেন, প্রেমে পড়তে চান, প্রেমে পড়ে উঠতে চান। বিয়ে করতে চান না। তাঁর প্রাক্তন, তিনি ও তাঁর মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়।এই ইউনিটটা ভাঙতে চান না অভিনেত্রী শ্রীলেখা মিত্র।