শ্রীনগরে নাশকতার ছক, ডালগেট থেকে গ্রেফতার ৩ জঙ্গি

0
107
ছবি সৌজন্যে : এক্স

বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সহ তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে শ্রীনগর পুলিশ। ধৃতরা হল শাহ মুতাইব, কামরান হাসান শাহ এবং মহম্মদ নাদিম।

অপারেশন সিঁদুর অভিযানের পাল্টা জবাব দিতে জম্মু-কাশ্মীরে নাশকতার ছক কষছে পাক মদত জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে এই খবর সামনে আসতেই উপত্যকায় আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। চলছে তল্লাশিও। তল্লাশির সময়েই শ্রীনগরে ডালগেটের কোনাখানের মমতা চকের কাছ থেকে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রুটিন তল্লাশির সময়ে একটি নম্বরবিহীন কালো মোটরবাইক পুলিশের নজরে পড়ে। বাইকে চালক ছাড়াও ছিল আরও দুই যাত্রী।

পুলিশ দেখেই তারা পালানোর চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসারদের তৎপরতায় তা সম্ভব হয়নি। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশি পিস্তল, নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।