গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বাগানে ম্যাচ ড্র’ সচিব পদে মনোনয়ন সঞ্জয়ের, সভাপতি দেবাশিস

    বাগানে ম্যাচ ড্র’ সচিব পদে মনোনয়ন সঞ্জয়ের, সভাপতি দেবাশিস

    0
    249
    ছবি সৌজন্যে :ফেসবুক
    গত কয়েক সপ্তাহ ধরে মোহনবাগানের নির্বাচনের উত্তাপ কার্যত সোমবার সমাপ্ত হয়েছে। সচিব পদে মনোনয়ন জমা দিয়েছেন সৃঞ্জয় বসু।
    অন্যদিকে সভাপতি হচ্ছেন দেবাশিস দত্ত। এমনটাই মনে করা হচ্ছে। কারণ তিনি সচিব পদে মনোনয়ন জমা দেননি। দুই শিবিরের মধ্যে যে সমঝোতা হতে পারে, এটা কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল। নিজেরে সমর্থনে সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত যে নির্বাচনী সভা করছিলেন। সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছিল। কিন্তু সোমবার উল্টো ছবি ধরা পড়েছে মোহনবাগান তাঁবুতে। যৌথ সাংবাদিক বৈঠকে দেবাশিসকে পাশে বসিয়ে সৃঞ্জয় বসু জানিয়েছেন মোহনবাগানের উন্নতির স্বার্থে দুপক্ষ এক হচ্ছেন। এবং যে কমিটি তৈরি হবে তা মোহনবাগান সেরা একাদশ হিসেবে কাজ করবে।
    অন্যদিকে দেবাশিস দত্ত জানিয়েছেন তাঁরা সেরা কর্মকর্তাদের নিয়ে সের দল তৈরি করবেন। যা আগামী সময়ে সাফল্যের ধ্বজা ওড়াবে। যা আন্তর্জাতিক সাফল্য এনে দেবে।