টিকিট পেলেন না শ্রীরূপা, আনন্দ কর্মীদের

0
79
ছবি সৌজন্যে : নিজস্ব

মালদা ইংরেজবাজারের টিকিট পান নি বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরি। এতদিন ধরে ইংরেজবাজার বিধানসভার প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চলছিল দলের অন্দরেই।

দলীয় সূত্রের খবর, বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরিকে আবার প্রার্থী করতে চাননি মালদা জেলা বিজেপি নেতৃত্ব, এমনকী তাঁকে প্রার্থী করা নিয়ে বিরোধিতা করেন রাজ্য নেতারাও। অবশেষে ইংরেজবাজার বিধানসভার বিজেপি-র প্রার্থী করা হয়েছে ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি-কে। প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস অনুগামী ও কর্মী সমর্থকদের। বাজি ফাটিয়ে, স্লোগান তুলে, দলীয় পতাকা নিয়ে উল্লাস। ফুল, মালায় বরণ প্রার্থীকে। দলের বিধায়ককে গত পাঁচ বছরে সেভাবে কাজ করতে দেয়নি তৃণমূল পরিচালিত সরকার।

এবার পুরসভার অনুন্নয়ন, দুর্নীতি-সহ পরিবর্তনের ইস্যুতে ভোট হবে। বললেন ইংরেজ বাজারের বিজেপি প্রার্থী।ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি বলেন, তাঁর খুব ভাল লাগছে।