
৬ বছর পর ভারতীয় সিনেমায় নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া। তাও মেগা পরিচালক এস এস রাজামৌলির সিনেমায়।এতে মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বিগ বাজেটের এই সিনেমা ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের কৌতুহল তুঙ্গে।
এবার জানা যাচ্ছে, সদ্যই সিনেমাটির শুটিংয়ে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।এদিকে বাহুবলী’খ্যাত দক্ষিণ ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, এই খবরে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা ফ্যান ফলোয়াররা। বেশ কয়েকবছর ধরেই হলিউডমুখী হয়েছেন অভিনেত্রী। তবে আবারও নিজের দেশের ক্যামেরায় ফিরলেন।সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রিয়াঙ্কা জুটি বাঁধছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে।এ সিনেমা দিয়ে ছ’বছর পর নিজের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন প্রিয়াঙ্কা।অন্যদিকে ৭ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে হয়েছে। ভাইয়ের বিয়েতে অংশ নিতেই আমেরিকা থেকে স্বামী-সন্তান নিয়ে মুম্বাইতে এসেছেন প্রিয়াঙ্কা।বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। দিনদুয়েক আগে মুম্বাই থেকে উড়ে গিয়েছেন হায়দরাবাদে।জানা গেছে,এখানেই মহেশ বাবুর সঙ্গে নতুন সিনেমার শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছেন তিনি।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছু ছবি। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,শ্রী বালাজির আশীর্বাদে একটি নতুন অধ্যায়ের সূচনা।অভিনেত্রীর পোস্ট করা এসব ছবি দেখে বোঝাই যাচ্ছে,এবার কাজে ফিরতে চলেছেন।যদিও নতুন সিনেমার কোনো আপডেট দিতে দেখা যায়নি তাকে।জানা গেছে, নাম-ঠিক না হওয়া এ সিনেমার শুটিং হবে ভারতের পাশাপাশি আমেরিকা এবং আফ্রিকার জঙ্গলে।২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে সিনেমাটি।।মহেশ বাবু এতে একজন অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন।
তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য।প্রিয়াঙ্কার চরিত্রটিতেও দেখা যাবে কোনো এক দেবীর ছায়া।রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারভিত্তিক এ সিনেমার অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা করেননি নির্মাতা। তবে মহেশ বাবু ও প্রিয়াঙ্কার ফ্যান ফলোয়াররা নিজেদের প্রিয় তারকার রসায়ণ দেখার জন্য উন্মুখ।
