গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata শুক্রবার এসএসসি-র একাদশ-দ্বাদশের ফল, অপেক্ষায় চাকরিহারারা

    শুক্রবার এসএসসি-র একাদশ-দ্বাদশের ফল, অপেক্ষায় চাকরিহারারা

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসি-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল। আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকরা অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত পাবেন।
    এরইমধ্যে ৮ চাকরিপ্রার্থী দাবি করেছেন তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কর্মরত। তাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতই তাদেরও অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হোক। এই ৮ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করছে কমিশন। ফলাফল ঘোষণার পর প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর নবম-দশম শ্রেণির নথি যাচাই ও ইন্টারভিউ নেওয়া হবে। দুই স্তর মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৩৫ হাজার ৭২৬টি। এরমধ্যে একাদশ-দ্বাদশের শূন্যপদ রয়েছে সাড়ে ১২ হাজারের কিছু বেশি। এই পর্যায়ে আবেদন করেছিলেন ২ লাখ ৪৬ হাজারেরও বেশি প্রার্থী। কমিশন সূত্রে খবর প্রতি ১০০ শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী।
    মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউর ডাক পেতে পারে ৬০ হাজার প্রার্থী। ২০১৬-র এসএসসি পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এর জেরে চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী।