গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata এসএসসি-র নতুন পরীক্ষার দাবি বিকাশের, ক্ষোভ 

    এসএসসি-র নতুন পরীক্ষার দাবি বিকাশের, ক্ষোভ 

    0
    228
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষার ব্যাপারে সওয়াল করার পরেই, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ রগড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলকালীন নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
    এনিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। কিন্তু, এরপরই আন্দোলনকারীরা বলেছেন, নতুন করে পরীক্ষায় বসা সম্পূর্ণরূপে অনৈতিক দাবি। সকলেই তাঁকে সম্মান জানিয়ে এটাই বলতে পারেন, তিনি তো একজন ন্যায়ের আদালত। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো একটা উপায় বের করতে পারেন যে, কী করে যোগ্য এবং অযোগ্যকে পৃথক করা যায়। তিনি বারবার কেন গোটা প্যানেলটা বাতিল করার কথা বলছেন।এর সুরাহা বের করে তিনি যোগ্যদের আলাদা করে, অযোগ্যদের প্যানেল থেকে বাতিল করার কথা বলতে পারেন।
    এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি পর্ব শেষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সমস্ত নিয়োগটাই বেআইনি। মেরিট-ডিমেরিটের প্রশ্ন আসে না।