গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মিষ্টিতেও যোগ্য-অযোগ্য

    মিষ্টিতেও যোগ্য-অযোগ্য

    0
    112
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যোগ্য অযোগ্য নিয়ে বাছাই না হওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি।
    বহু চর্চিত সেই যোগ্য অযোগ্য শব্দ দুটিকে মিষ্টিতে স্থান দিয়েছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। কড়া পাকের যোগ্য এবং অযোগ্য ক্ষীরের মিষ্টির দাম রাখা হয়েছে ২০ টাকা এবং ৫০ টাকা। কেন এই ভাবনা সেই প্রসঙ্গে দোকান মালিক কমল সাহা জানিয়েছেন যোগ্যরা যাতে সসম্মানে নিজের কর্মস্থলে ফিরতে পারেন সেই বার্তা দিতেই এই উদ্যোগ।
    অনেকেই উৎসাহ নিয়ে এই সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতারাও চাইছেন যোগ্যরাও যাতে নিজের নিজের স্কুলে ফিরতে পারেন।