তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কোচবিহার

0
219
ছবি সৌজন্যে : নিজস্ব

চাকরি বাতিল ইস্যুতে তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কোচবিহার। চাকরি বাতিলের প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ।

অভিযোগ মিছিলটি বিজেপির জেলা কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির অফিস লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির তরফেও মিছিলে ইঁট ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতয়ালি থানার বিশাল পুলিশবাহিনী।

দুই পক্ষের সংঘর্ষ থামাতে লাঠি নিয়ে তেড়ে যায় পুলিশ। কার্যত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।