
ডাক্তার, ছাত্র, শিক্ষক, সাংবাদিকরা মার খাচ্ছেন। এটা এরাজ্যে স্বাভাবিক। কসবাকাণ্ডে খোঁচা দিয়ে এমনই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী।
বিজেপি নেতা অভিনেতার মিঠুন চক্রবর্তীর কথায় শিক্ষকদের মারাটাই তো অন্যায়। এর থেকে খারাপ কিছু হতে পারে না। ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের পথে নামাটা কষ্টের বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটার সমালোচনা করেছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ।
তিনি বলেছেন যাদের রুজিরুটি চলে গিয়েছে, যারা যোগ্য তাদের বিভিন্ন রাজনৈতিক কারণে ভুগতে হচ্ছে। পুলিশের উচিত তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক সংবেদনশীল আচরণ করা।






