২  দিন পর ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান

0
216
ছবি সৌজন্যে : নিজস্ব

২ দিনের ঘেরাওয়ের পর বুধবার সকালে ঘেরাওমুক্ত হয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পুলিশি ঘেরাটোপে তাঁকে এসএসসি ভবন থেকে বের করে আনা হয়েছে।

সোমবার এসএসসি-র সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছিল চাকরিহারাদের প্রতিনিধি দল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং বিক্ষোভ আরও বাড়তে থাকে এবং ঘেরাও করে রাখা হয় এসএসসি চেয়ারম্যানকে। এমনকী তাঁদের জন্য খাবার, জল নিয়ে যেতে দেওয়া হয়নি বলেও দাবি করে পুলিশ। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের আশ্বাস দেন যে, তাঁরা তাঁদের কাজ করছেন আইনি পরামর্শ মেনে।

শিক্ষকরাও যেন শান্ত হন এবং নিজের নিজের কাজে যোগ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেদিনীপুর থেকে আন্দোলনরত শিক্ষকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।