
৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকছে যোগ্য শিক্ষকদের। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছরেই শিক্ষকদের সমস্যার সমাধান হয়ে যাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকার সময় পেয়েছে। আপাতত স্বস্তি মিলেছে। কী করে শিক্ষকদের বেতন দেওয়া যায় এটা নিয়ে চিন্তা ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি কথা দিয়েছিলেন সরকার দেখবে যাতে শিক্ষকদের কোনও অসুবিধে না হয়। রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়েছে দেশের শীর্ষ আদালত। অনেকে বলছেন পুরো বিষয়টা ২০২৬-এ গড়াবে। কিন্তু তা হবে না।
আশ্বস্ত করে বলেছেন তিনি মানুষের কাজে ভুল করেন না। শিক্ষকরা মাইনে পাবেন যথাসময়ে। মুখ্যমন্ত্রীর কথায় একটা স্বস্তি হলে ভবিষ্যতের স্বস্তিও তার ওপর নির্ভর করে। এজন্য ধৈর্য ধরতে হবে।
