
দাগি তালিকা নিয়ে তোলপাড়ের মধ্যে রবিবার কার্যত নির্বিঘ্নে শেষ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণিতে নিয়োগের পরীক্ষা।
স্বচ্ছ্বতার জন্য এবারই প্রথম প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারছেন। সেইমত প্রশ্নপত্র ও এমআরের কার্বন কপি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে বেড়িয়েছেন পরীক্ষার্থীরা। ২০১৬-য় ওএমআর শিটে কারচুপির ঘটনা ঘটেছিল। তাই এবার বাড়তি সতর্কতা ছিল কমিশনের। নতুন বিধিতে প্যানেল এবং ওযেিং লিস্টের মেয়াদ থাকবে নিয়োগের প্রথম কাউন্সেলিংয়েরপরে একবছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে তার মেয়াদ আরও ৬ মাস করতে পারবে কমিশন। এমনকি প্যানেলের মেয়াদ শেষের পরে দুবছর ওএমআর শিট সংরক্ষণ করা হবে। ওএমআর শিটের স্ক্যান করা প্রতিলিপি প্যানেলের মেয়াদ শেষের ১০ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। দুপুর ১২টায় রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছিল। দেড়টায় পরীক্ষা শেষ হয়েছে। অবশ্য বিশেষভাবে সক্ষমরা ৩০ মিনিট অতিরিক্ত সময় পেয়েছিলেন।
তাদের পরীক্ষা শেষ হয়েছে দুপুর ২টোয়। প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষাকেন্দ্র থেকে বেরতে উচ্ছ্বাস ধরা পড়েছে পরীক্ষার্থীদের চোখেমুখে। নতুন পরীক্ষার্থীদের মধ্যে, আশাবাদী যোগ্য শিক্ষকরাও। তবে ২০১৬-র স্মৃতি তাড়া করে বেড়াচ্ছেন তাঁদের।








