
রাজা মণীন্দ্র থেকে জয়পুরিয়া, এসএসসি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও বিহার, উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা। এদের মধ্যে কেউ এসেছেন শনিবার রাতে, কেউ আবার রবিবার ভোরে।
এদের বক্তব্য উত্তরপ্রদেশ, বিহারে এখন ভ্যাকেন্সি বেরোয়নি। তাই এখানে এসেছেন। হরিয়ানা, রাজস্থানেও পরীক্ষা দিয়ে এসেছেন। কয়েকজন মহিলা পরীক্ষার্থীও রয়েছেন।
ভিন রাজ্যের পরীক্ষার্থীদের বক্তব্য পুরো দেশই তো পরিবার। তাই অন্য রাজ্যে পরীক্ষা দিতে অসুবিধে কোথায়।






