গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata এবার পথে এসএসসি-র নতুন পরীক্ষার্থীরা

    এবার পথে এসএসসি-র নতুন পরীক্ষার্থীরা

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না। বাড়তে হবে শূন্যপদ।
    একাধিক দাবিতে আবারও পথে এসএসসি-র নতুন পরীক্ষার্থীরা। বুধবার বৃষ্টির মধ্যেই সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশভবনের দিকে এগোতে থাকেন পরীক্ষার্থীরা। কিন্তু এতজনকে একসঙ্গে বিকাশভবনে যেতে বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তাঁরা। এরপরেই অবস্থা বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীরা ২০২৫-র এসএসসি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় বসেছিলেন প্রথমবার। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, বাংলার শিক্ষাকে ধ্বংস হতে দিচ্ছি না, দেব না। স্লোগান ওঠে বৈষম্য চলবে না। তাঁদের বক্তব্য ২০১২-র পর ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়। সেই নিরিখে প্রচুর শূন্যপদ থাকার কথা। কিন্তু ২৫ হাজার ৭২৬টি শূন্যপদ রয়েছে।
    ১০-১২ বছরের নিরিখে একেবারেই ন্যূনতম। এতগুলো শূন্যপদ কোথায় গিয়েছে, সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।