উত্তরকন্যা ঘেরাওয়ে এসএসসি-র নতুনরা, বিধনসভা অভিযানে এসআইও

0
230
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতায় চাকরি আন্দোলনের আঁচ এবার উত্তরবঙ্গে। বুধবার উত্তরকন্যা অভিযান করেছেন ২০২৫-র এসএসসির-র চাকরিপ্রার্থীরা।
অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে তা নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ পুরো নম্বর পেয়েও শুধুমাত্র অতিরিক্ত ১০ নম্বরের জন্য তাদের বঞ্চিত হতে হচ্ছে। বুধবার শিলিগুড়ির জলপাইমোড় থেকে মিছিল করেছেন নতুন চাকরিপ্রার্থীরা। এরপর নৌকাঘাট মোড় পেরিয়ে তিনবাত্তি মোড়ে পৌঁছতেই বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেধে যায়। রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। এদিকে ওবিসি সংরক্ষণ ঠিকভাবে প্রয়োগ না হওয়া এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে আদর্শিক ছাত্র সংগঠন বা এসআইও-র বিধানসভা অভিযানে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার কলেজ স্কোয়ার থেকে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। দাবি না মানলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ওবিসি নীতি পুনর্বহাল, শিক্ষায় বৈষম্য দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। কলেজ স্কোয়ার থেকে মিছিল করে বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করলে ধর্মতলাতেই আটকে দেয় পুলিশ।
সেখানে রাস্তায় বসে অবরোধ শুরু করেন আন্দোলনকারী। এর জেবে ব্যাপক যানজট তৈরি হয়।