
এসএসসি-তে শিক্ষক নিয়োগের আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও তা বেড়ে ২১ জুলাই হতে চলেছে।
এসএসসি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে। জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে চারদিন পোর্টাল বন্ধ ছিল। সেই সময় অনেকেই আবেদন করতে পারেননি। অথাৎ ২১ জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করে গত ১৬ জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়।





