সবার কেড়েছে অন্ন, তাই চলো নবান্ন, স্লোগান চাকরিহারাদের

0
164
ছবি সৌজন্যে : নিজস্ব
সবার কেড়েছে অন্ন, এবার তাই চলো নবান্ন। এই স্লোগানেই ২৮ জুলাই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চে নবান্ন অভিযান করবে।
সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়েছেন বছরের পর বছর তাঁদের ন্যায্য চাকরির দাবিতে আন্দোলন করছেন। কিন্তু নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি এবং স্বচ্ছতার অভাবে প্রতারিত হচ্ছেন। এবার চাই মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বসে সমস্যার কথা শুনুন এবং সমস্যা সমাধানে করুন। দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানের পথ খোঁজাই তাদের নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন চাকরিহারা ঐক্যমঞ্চ।
এই পরিস্থিতিতে সরকার যদি তাঁদের সঙ্গে আলোচনায় বসে, তবে লাখো পরিবার নতুন করে আশার আলো দেখতে পাবে বলেই মত আন্দোলকারীদের।