চাকরির দাবিতে অর্ধনগ্ন মিছিল শিক্ষকদের

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব
আলিপুরদুয়ারের সভা থেকে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের চাকরি দুর্নীতি নিয়ে মুখ খোলার দিনেই শুক্রবার শিয়ালদহ থেকে অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য রাজ্য সরকার, পর্ষদ, কমিশনের দুর্নীতি শিক্ষাব্যবস্থা এবং যোগ্য চাকরিহারাদের নগ্ন করে ছেড়েছেন।
এমনকি যে বিচারব্যবস্থার প্রতি আস্থা ছিল, সেই বিচারব্যবস্থাও নগ্ন হওয়ার পথে এগিয়ে দিয়েছে। বাধ্য হয়েই অর্ধনগ্ন মিছিল করতে হচ্ছে। মিছিল থেকে দাবি তোলা হবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষা ছাড়া যারা দুর্নীতি ছাড়া আপোস করেনি তাদের স্বপদে বহাল করা। তাঁরা আরও বলেছেন যারা অযোগ্য তাদের অন্য ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁদের চাকরির নিশ্চয়তা দিচ্ছেন, অথচ যাঁরা যোগ্য তাদের অন্ধকারেই রেখে দিচ্ছেন। সাংবাদিক বৈঠক থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে চিন্ময় মণ্ডল বলেছেন তাঁদের এক সহকর্মীর শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের আমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন প্রবীণ কর্মকার।
রঘুনাথগঞ্জের বাসিন্দা এই শিক্ষকের দুটো কিডনিতে সমস্যা ছিল ঠিকই কিন্তু চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তায় জর্জরিত ছিলেন। চাকরিহারাদের শিক্ষক শিক্ষিকাদের দাবি মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রণাকে ত্বরান্বিত করেছে।