গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata পুলিশের লাঠিতে ভাঙল পা, ঝরল রক্ত, ধুন্ধুমার বিকাশভবন

    পুলিশের লাঠিতে ভাঙল পা, ঝরল রক্ত, ধুন্ধুমার বিকাশভবন

    0
    147
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সকালে সব্যসাচী দত্ত-র হুমকি, রাতে পুলিশের লাঠি। চাকরি ফেরতের দাবিতে বিকাশভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জুটল লাঠি, লাথি, ঘুষি।

    ঠিক যেমনটা কসবার ডিআই অফিসে হয়েছিল। পুলিশের মারে কারও ঝরল রক্ত, মাটিতে লুটিয়ে পড়লেন কেউ। পুলিশের লাঠির ঘায়ে রাস্তায় পড়ে কাতরাতে থাকেন কেউ কেউ। বেশ কয়েকজন আন্দোলনকারীর পা ভেঙেছে বলে অভিযোগ। বাদ গেলেন না মহিলারাও। সাইরেন বাজিয়ে পুলিশ, র‍্যাফ শিক্ষক শিক্ষিকাদের ফেলে পেটাতে থাকেন। পেটাতে পেটাতে চাকরিহারা শিক্ষকদের বিকাশভবন থেকে বের করে দেয়। বিক্ষোভের জেরে বিকাশভবনে আটকে পড়া কর্মীদের বের করতে কার্যত ব্যারিকেড তৈরি করে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে কার্যত বিকাশভবন দখলে নেন শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ থেকে চাকরি ফেরানোর দাবি জানাতে থাকেন তাঁরা। এরইমধ্যে সেখানে উপস্থিত হন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁকে সামনে পেয়ে বিক্ষোভ আছড়ে পড়ে। চোর স্লোগান দেওয়া হয়। সব্যসাচী দত্ত-র গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ সেই সময় সব্যসাচীর অনুগামীরা শিক্ষকদের মারধর করে।

    হেলমেট দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। খোদ সব্যসাচী দত্ত আন্দোলনরত শিক্ষকদের দিকে তেড়ে যান। সাংবাদিকদের সঙ্গেও অভব্য আচরণ করেন। কিন্তু তারপরেও বিক্ষোভে অটল রয়েছেন শিক্ষক শিক্ষিকারা।