গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ২০১৬-র দাগিদের তালিকা প্রকাশ

    ২০১৬-র দাগিদের তালিকা প্রকাশ

    0
    69
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকের পরেই ২০১৬-র দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় ১৮শ ৬ জনের নাম রয়েছে।
    এর আগে তালিকা প্রকাশ করা হলেও তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না কারা অযোগ্য। এরপরেই কেন অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হচ্ছে না, আদালতে প্রশ্নের মুখে পড়ে এসএসসি। এরপরেই হাইকোট ১৯ নভেম্বর এবং বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করতেই হবে এসএসসিকে। সেইমত ১৮শ ০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। যাঁরা অযোগ্য হয়েও ২০১৬-র পরীক্ষার পর নিয়োগ পেয়েছিলেন এবং শিক্ষকতা করছিলেন।
    তালিকায় অযোগ্য শিক্ষকদের নাম, রোল নম্বর, সাবজেক্ট-র পাশাপাশি অভিভাবকের নাম এবং জন্মতারিখ উল্লেখ করা হলেও, তারা কোন স্কুলে চাকরি করছিলেন তার কোনও উল্লেখ নেই।