
সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন ফি হিসাবে সাধারণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা, তফশিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ।
প্যানেল প্রকাশ হবে ২৪ নভেম্বর। কাউন্সেলিং শুরু হতে পারে ২৯ নভেম্বর থেকে।








