গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata চাকরিতে পুনর্বহালের দাবি দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারদের

    চাকরিতে পুনর্বহালের দাবি দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারদের

    0
    125
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাকরির দাবিতে এবার বিকাশ ভবনের সামনে অবস্থান মঞ্চে দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষম চাকরিহারারা। তাঁদের প্রশ্ন যোগ্য হয়েও অন্যদের দুর্নীতির ভাগিদার তাঁরা কেন হবেন।
    নিয়োগ দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার মধ্যে ৭০-১০০ জন দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। পুরো প্যানেল বাতিল হলেও মানবিকতার খাতিরে ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। একইভাবে সরকার কেন মানবিক হবে না, সেই প্রশ্নও তুলেছেন যোগ্য দৃষ্টিহীন চাকরিহারারা। তাঁদের বক্তব্য আগামী ৩ মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এখনও পরীক্ষার লিবোস জানানো হয়নি। ফলে এত কম সময়ে পরীক্ষার প্রস্তুতি কিভাবে শেষ করবেন।
    তাঁদের আরও বক্তব্য অন্যদের তাঁদের পরীক্ষা এতটা সহজ নয়। পরীক্ষার জন্য রাইটার খুঁজতে হয়। ফলে পুনরায় পরীক্ষা বসা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁদের দাবি যদি পরীক্ষা দিতেই হয় সেক্ষেত্রে কোনও কাটঅফ মার্কস যেন না থাকে।