গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ফের আচার্য ভবনে বিক্ষোভে যোগ্য চাকরিহারারা

    ফের আচার্য ভবনে বিক্ষোভে যোগ্য চাকরিহারারা

    0
    161
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসএসসি-র নতুন পরীক্ষা বিধি নিয়ে মঙ্গলবারই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এরইমধ্যে আবারও এসএসসি ভবন অভিযান করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।

    করুণাময়ী থেকে মিছিল করে গিয়ে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা। বড় কোনও ঘটনা এড়াতে সকাল থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আচার্য সদন। বিক্ষোভকারীদের দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশ হবে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন একদিকে আইনি লড়াই, অন্যদিকে আন্দোলন চলবে।

    যতদিন না পর্যন্ত রিভিউ হচ্ছে ততদিন নতুন করে পরীক্ষায় বসবেন না বলে অনড় রয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এদিকে পুলিশি তলবে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস।