
রাতভর অবস্থানের পর শুক্রবার সকালে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিকাশভবন চত্ত্বরে। পুলিশের সামনেই ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে পড়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
চাকরি ফেরত সহ ৭ দফা দাবিতে স্লোগান-সাউটিং করছেন তারা। পাশাপাশি পুলিশকে দেখে ধিক্কার স্লোগানও দেন তাঁরা। সুপ্রিম নির্দেশে চাকরি খোয়ানোর পর থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি ফেরানোর দাবিতে গত মাস থেকেই বিক্ষোভ আন্দোলন করছেন। বৃহস্পতিবার ফের একবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের প্রধান দরজা। রাতে পুলিশের সঙ্গে কাযত সংঘর্ষ বাধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকর্মীদের। আন্দোলনকারীদের ওপরে লাঠিচার্জের অভিযোগ ওঠেছে পলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে। আন্দোলনকারীদের কথা তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করছেন।
কোনও ভাঙচুর তাঁরা করেননি। রাস্তাতেই বসে থাকবেন বলে জানিয়েছেন তাঁরা।
