
ধর্নার ১৪ দিনেও এখনও রাস্তায় বসে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। পুলিশ ডাকলেও আপাতত যাচ্ছেন না কোনও শিক্ষক।
বিকাশভবনের সামনে ছবি এঁকে, পথনাটিকায় দিনভর প্রতিবাদ জানিয়েছেন চাকরিহারারা। মঙ্গলবার চাকরিহারাদের কয়েকজনকে থানায় ডাকা হলেও হাজিরা এড়িয়েছেন তারা। গ্রেফতারের হুঁশিয়ারির পরেও তাঁরা থানায় যাননি। তাঁদের দাবি পুলিশের তলবে ত্রুটি রয়েছে। আইনজীবীদের সঙ্গে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আইনি ভাষায় এর জবাব পুলিশকে দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে মেল করে আলোচনায় বসতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু শিক্ষামন্ত্রীর তরফে এখনও কোনও প্রত্যুত্তর পৌঁছয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা।





