গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সাময়িক স্বস্তি নয়, চাই চাকরির স্থায়িত্ব দাবি যোগ্যদের

    সাময়িক স্বস্তি নয়, চাই চাকরির স্থায়িত্ব দাবি যোগ্যদের

    0
    54
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সাময়িক স্বস্তি নয়, চাকরির স্থায়িত্ব করার বন্দোবস্ত করুক সরকার। সুপ্রিম কোর্টের রায় নিয়ে এমনই বক্তব্য ২০১৬-র চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের।

    আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডলদের কথায় ডিসেম্বর মাস শেষ হতে আর কিছুদিন বাকি। প্রত্যেকেই আশঙ্কায় ছিলেন কি হয়। সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু ২০১৬-র যোগ্যরা যেন কেউ বঞ্চিত না হয়। সেই দিকটিও খেয়াল রাখতে হবে। ২০১৬-র প্যানেলে যেখানে অযোগ্যরা চিহ্নিত, সেখানে যোগ্যদের কেন ফেরাচ্ছে না রাজ্য।

    কেন আদালতে তালিকা দিচ্ছে না। পরীক্ষা যখন হয়, সেই সময় বাড়তি সময় চাওয়া হয়েছিল। তখন বলা হয় সময় নেই, এখন আবার সময়সীমা বৃদ্ধি চাইছে। সুপ্রিম কোর্টও সুযোগ দিয়েছে আবারও। রাজ্য এবার নিষ্কলঙ্কদের চাকরি ফেরাক। তাই যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা দিলেই চাকরি বেঁচে যাবে।