১,৮০৪ জন অযোগ্যদের তালিকা দিল এসএসসি

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সকাল থেকে দুপুর এবং দুপুর গড়িয়ে রাত। দিনভর অপেক্ষার পর শেষ পর্যন্ত অযোগ্যদের ১৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি।
নাম, রোল, সিরিয়াল নম্বর দিয়ে তালিকাপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে ২৮ তারিখের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৪ পাতার তালিকাকে লিস্ট ওয়ান বলে উল্লেখ করা হয়েছে। তাতে ১৮০৪ জনের নাম রয়েছে। যদিও সুপ্রিম কোর্টে এসএসসি তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১৯০০ জনের তালিকা প্রকাশের কথা বলেছিলেন। শনিবার সন্ধেয় অযোগ্যদের তালিকা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রাথমিকভাবে একটি তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করে নেয় কমিশন। ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
এই অবস্থায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলো অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে।