
এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
সোমবারের শুনানিপর্বে রাজ্যের হয়ে সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এসএসসি কর্তৃপক্ষের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী হিসেবে ছিলেন অনিন্দ্য মিত্র এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য।শুনানিপর্বে এজি বলেছেন, সুপ্রিম কোর্ট পুরানো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্যপদ পূরণ করতে বলেছে। সেই সঙ্গে তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে।
যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন। যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে।
