
পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ধিক্কার দিবসের ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। চাকরি ফেরতের দাবিতে বিকাশভবনে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বৃহস্পতিবার দিনভর জুটেছে লাঠি, লাথি, ঘুষি।
পুলিশের মারে কারও ঝরল রক্ত, মাটিতে লুটিয়ে পড়লেন কেউ। পুলিশের লাঠির ঘায়ে রাস্তায় পড়ে কাতরাতে থাকেন কেউ কেউ। বেশ কয়েকজন আন্দোলনকারীর পা ভেঙেছে বলে অভিযোগ। বাদ গেলেন না মহিলারাও। সাইরেন বাজিয়ে পুলিশ, র্যাফ শিক্ষক শিক্ষিকাদের ফেলে পেটাতে থাকেন। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত-র বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
তার অনুগামীরাও বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের মারধর করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ধিক্কার দিবসের ডাক দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা।
