
এসএসসি-র অযোগ্যদের তালিকায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম। শনিবার দিনভর টালবাহানার পর রাতে ১৮০৪ জন অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি।
অযোগ্যদের সেই তালিকার ১২৬৯ নম্বরে রয়েছে নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম। বিষয়টি সামনে আসতে অস্বস্তিতে পড়েছেন পানিহাটির বিধায়ক। আইন আইনের পথে চলবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি বলেছেন তাঁর কাছে এখনও কোনও তালিকা এসে পৌঁছয়নি। বিষয়টি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই তিনি মন্তব্য করবে না। আদালতে বিচারে সত্য বেরিয়ে আসবে।
জানা গিয়েছে নৈহাটির একটি স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন শম্পা ঘোষ। তবে মার্চ মাস থেকে শম্পা ঘোষ স্কুলে যাচ্ছেন না বলে খবর।
