গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Howrah পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান 

    পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযান 

    0
    213
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে আঁটসাঁট নিরাপত্তা পুলিশের। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল এগোতে শুরু করেছে। 

    রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও ওএমআর শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি তুলেছেন চাকরিহারারা। আন্দোলনকারীদের রুখতে হাওড়া শহরের চার মূল জায়গায় বসানো হয়েছে লোহার ভারী ব্যারিকেড। নবান্নের দিকে যাওয়ার শহরের মূল চারটি প্রবেশপথকে বড় বড় লোহার ব্যারিকেড দিয়ে সিল করে দেওয়া হয়েছে। জিটি রোডের বঙ্গবাসী মোড়, ফরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, কাজিপাড়া মোড় ও সাঁতরাগাছি মোড়ে বসানো হয়েছে মূল ব্যারিকেডগুলো। বড় রাস্তার পাশাপাশি নবান্ন সংলগ্ন শিবপুর, মন্দিরতলা, বেলেপোল এলাকাতেও ছোট গার্ডরেল বসানো হয়েছে। মূল চার পয়েন্টেই ২৫টি করে হাই রেজোলিউশনের ক্যামেরা বসানো হয়েছে। প্রতিটি পয়েন্টে মোতায়েন থাকছে র‍্যাফ। দুটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সিসিটিভির মাধ্যমেও দিনভর কন্ট্রোল রুমে বসে নজরদারি চালাচ্ছেন পুলিশকর্মীরা।

    বিভিন্ন কমিশনারেট থেকে বাড়তি দু’হাজার পুলিশ নিয়ে আসা হয়েছে। এদিকে এদিনও চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা মঞ্চের নবান্ন অভিযানের কারণে সকাল আটটার মধ্যে তাঁদের হাট গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।