
ফের পরীক্ষায় বসতে চেয়ে অযোগ্যদের মামলা সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে এবার ধমক দিয়ে বিচারপতি সঞ্জয় কুমার জানিয়ে দিলেন, তাঁদের রায় বুঝতে কোনও অসুবিধা হয়নি।
অযোগ্যরা অনেকের জীবন নষ্ট করেছেন। তাই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বিচারপতি বলেছেন, সিবিআইকেও জিজ্ঞাসা করতে হবে, দাগিদের হেফাজতে নিয়ে জেরা করা হয়নি কেন? তাঁর স্পষ্ট কথা, দাগিরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। রায়ের পরও ফের কেন আবেদন, সেই প্রশ্ন তুলে দু’টি মামলাই খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে কমিশন।
সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগামী ৭ ও ১৪ তারিখ যে নতুন নিয়োগ পরীক্ষা রয়েছে তাতে প্রকাশিত তালিকা, এমনকি প্রকাশিত তালিকার বাইরেও যদি অযোগ্য কেউ থাকেন, তাঁরা কোনওভাবেই বসতে পারবেন না। পশ্চিমঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে তা নিশ্চিত করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।





