
যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রাতভর অবস্থানে বসে রয়েছেন চাকরিহারারা। এমন পরিস্থিতিতেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি কোনও তালিকা প্রকাশ করবে না এসএসসি।
তাঁর দাবি সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এমন কোনও বিষয়েরই উল্লেখ নেই। ফলে যোগ্যদের তালিকা সামনে আনতে চাইছে না সরকার তা শিক্ষামন্ত্রীর কথায় স্পষ্ট। আন্দোলনকারী শিক্ষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন কাউকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, কাজে যোগ দিতে কারও সমস্যা হয়নি। কারও বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে আছেন। বিষয়টা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। দ্রুত রিভিউ পিটিশন হবে। এ বিষয়ে এখনও আইনি প্রক্রিয়া চালু রয়েছে। সুপ্রিম কোর্ট এখনও তালিকা প্রকাশ করতেই বলেনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন অযোগ্য তালিকার বাইরে ১৭ হাজার ২০৬ জন রয়েছেন। ইতিমধ্যে ভাগ করা হয়েছে।
সেই অনুসারে কাজ চলছে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন এমন কিছু যাতে না করা হয় যাতে রিভিউ পিটিশন বিপক্ষে যায়।
