
অবশেষে একাদশ-দ্বাদশের নিয়োগের মেধাতালিকা প্রকাশ এসএসসি-র। প্যানেল ও ওয়েটিং লিস্ট মিলিয়ে ১৮ হাজার ৯০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির-র।
প্রায় সাড়ে ১২ হাজার শূন্যপদের জন্য এই প্যানেল প্রকাশ করা হয়েছে। মেরিট লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সেলিংয়ের ডাক পাবেন। ২৭ তারিখ থেকেই যাতে কাউন্সেলিং শুরু হয় সেই চেষ্টা চালাচ্ছে এসএসসি। আগেই এসএসসির তরফে জানানো হয়েছিল সরস্বতী পুজোর আগেই প্যানেল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট অগাস্টের ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করলেও বিধানসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে চাইছিল সরকার। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই শেষ হয়েছে গত বছর ৪ ডিসেম্বর।
সে সময় ৩৫টি বিষয় নথি যাচাই করা হয় প্রার্থীদের। প্রায় ২০ হাজারের বেশি প্রার্থী ডাক পেয়েছিলেন।
